ঢাকা ২৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন

কেন্দ্রীয় ব্যাংকের মুনাফায় বড় লাফ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ আগস্ট, ২০২৩,  12:50 PM

news image

সদ্য বিদায়ী অর্থবছরে (২০২২-২৩) ১০ হাজার ৭৪৮ কোটি টাকা নিট মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্য থেকে ১০ হাজার ৬৫২ কোটি টাকা ইতোমধ্যে সরকারি কোষাগারে জমা করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ মঙ্গলবার (২২ আগস্ট) এক সভায় এই হিসাব অনুমোদন দেয়। এতে সভাপতিত্ব করেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। সভা সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছর সরকারকে ঋণ দিয়ে লাভ হয়েছে ৭ হাজার কোটি টাকা। এ ছাড়া ডলার বিক্রি করে আয় হয়েছে ৬ হাজার কোটি টাকা। পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকে ঋণ দিয়ে আরও ২ হাজার কোটি টাকা আয় হয়েছে। সব মিলিয়ে গত অর্থবছর ১৫ হাজার কোটি টাকা মুনাফা করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্য থেকে ৪ হাজার ২৫২ কোটি টাকা খরচ হয়েছে। সেই হিসাবে নিট মুনাফা দাঁড়িয়েছে ১০ হাজার ৭৪৮ কোটি টাকা। এর আগে, গত ২০২১-২০২২ অর্থবছর বাংলাদেশ ব্যাংক নিট মুনাফা করেছিল ৫ হাজার ৮৯৯ কোটি টাকা। অর্থাৎ এক বছরে বাংলাদেশ ব্যাংকের আয় বেড়েছে ৪ হাজার ৮৪৯ কোটি টাকা। শতকরা হিসাবে এর পরিমাণ ৮২ দশমিক ২০ শতাংশ। বিদায়ী অর্থবছরে রিজার্ভ থেকে ১৩ দশমিক ৫৮ বিলিয়ন ডলার বিক্রি করে বাংলাদেশ ব্যাংক। এর আগে ২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ ৭ দশমিক ৬২ বিলিয়ন ডলার বিক্রি করেছিল। অন্যদিকে ২০২২-২৩ অর্থবছরে সরকারকে ১ লাখ ২২ হাজার ৯৮০ কোটি টাকার রেকর্ড ঋণ দেওয়া হয়েছে। ডলারের দাম বৃদ্ধি আর সরকারের ঋণ বাড়ায় বাংলাদেশ ব্যাংকের মুনাফাও বৃদ্ধি পেয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম