ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

কেন্দ্রীয় কারাগারের ২ বন্দির মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর, ২০২২,  10:32 AM

news image

ঢাকার কেন্দ্রীয় কারাগারের হাজতি শফিকুল ইসলাম (৫০) ও কয়েদি শহিদুল ইমলাম বুলবুল বাবুল (৪৮) নামে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শফিকুলকে কেন্দ্রীয় কারাগার থেকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর কয়েদি শহিদুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ বিষয়ে কারারক্ষী আবদুল কাদের জানান,

শফিকুল ইসলামের বাবার নাম মৃত কফিল উদ্দিন। তিনি কোন মামলার আসামি, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে, কয়েদি শহীদুল ইসলামের মৃত্যুর বিষয়ে কারারক্ষী মো. আলআমিন জানান, গত ২১ সেপ্টেম্বর কারাগার থেকে ঢাকা মেডিকেলের ২১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় শহিদুল ইমলাম বুলবুল বাবুলকে। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম