ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৩ এপ্রিল, ২০২৬,  10:55 AM

news image

নেত্রকোনার কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে সোমা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের আমতলা গ্রামে একপক্ষ জমিতে মাটি কাটতে গেলে, অন্যপক্ষ বাধা দেওয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। মৃত সোমা আক্তার আমতলা গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী।   আহতরা হলেন- ইদ্রিসের স্ত্রী আসমা (৪৫), কুদ্দুসের ছেলে সোহেল (৩৬), মৃত উসমানের স্ত্রী হারুনা (৬০), শিকা (১৮), শারমিন (২৫), নূরুল ইসলাম (৬০), শাহিন মিয়া (৩২), ইদ্রিস মিয়া ও সাত্তার মিয়া। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত নূরুল ইসলাম ও তার ফুফাতো ভাই শামসুদ্দিনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে একপক্ষ জমিতে মাটি কাটতে গেলে, অন্যপক্ষ বাধা দেওয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত সোমা আক্তারকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   অন্যদিকে আহতদের মধ্যে সাতজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ আইনশৃঙ্খলা পরিস্থিতি  স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম