ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

কেনেডি জুনিয়র সপরিবারে ঢাকায় আসছেন আজ

#

নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর, ২০২২,  10:25 AM

news image

কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে সপরিবারে ঢাকায় আসছেন অ্যাডওয়ার্ড এম কেনেডি জুনিয়র। আট দিনের সফরে শনিবার (২৯ অক্টোবর) আসছেন তিনি। ঐতিহাসিক এ সফরে আগামী ৫ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন কেনেডি জুনিয়র। ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বছরব্যাপী আয়োজনের অংশ হিসেবে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। অ্যাডওয়ার্ড এম কেনেডি হচ্ছেন প্রয়াত মার্কিন সিনেটর অ্যাডওয়ার্ড এম কেনেডির ছেলে ও প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা। সফরে কেনেডি জুনিয়র মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের স্পিকার্স প্রোগ্রামের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে তার পিতার জোরালো সমর্থনের উত্তরাধিকার স্মরণে বক্তৃতা করবেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বন্ধুত্বের প্রতীক হিসেবে তার বাবার রোপণ করা বটগাছ পরিদর্শন করবেন তিনি। প্রতিবন্ধীদের নাগরিক অধিকার নিয়ে কাজ করা আইনজীবী কেনেডি জুনিয়র সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড দ্য আর্টস-এ প্রতিবন্ধীদের অধিকারের ওপর একটি বক্তৃতা দেবেন। বাংলাদেশে এক সপ্তাহের সফরকালে কেনেডি পরিবার বিভিন্ন সাংস্কৃতিক স্থান পরিদর্শন করবেন। সুশীল সমাজের প্রতিনিধি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আবদুল মোমেনসহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন তিনি। তার পরিবারের সদস্য ড. ক্যাথেরিন ‘কিকি’ কেনেডির (স্ত্রী), টেডি কেনেডি (ছেলে), গ্রেস কেনেডি অ্যালেন (ভাতিজি) ও ম্যাক্স অ্যালেন (ভাতিজা) তার সঙ্গে বাংলাদেশে সফরে আসছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম