ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ মার্চ, ২০২৬,  11:02 AM

news image

কেনিয়ায় ভারী বৃষ্টি এবং বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে। পুলিশ জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর বিবিসির। কেনিয়ার রেড ক্রস জানিয়েছে, নাইরোবিতে পানি বৃদ্ধির কারণে স্থানীয়ভাবে মাতাতু নামে পরিচিত একটি মিনিবাস ট্যাক্সি আটকে যাওয়ার পর ১১ জনকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বন্যায় প্লাবিত একটি বাড়ি থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। গত সপ্তাহে ভারী বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে নদীগুলোর তীর ভেঙে ঘরবাড়ি প্লাবিত হয়েছে এবং রাস্তাঘাট, বিদ্যুৎ ও পানির লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় নাইরোবিতে সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার নতুন করে বৃষ্টিপাতের পর কিছু স্কুলও প্লাবিত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম