ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

কেটি পেরি ও ট্রুডোর রোমান্স প্রকাশ্যে

#

বিনোদন ডেস্ক

১৩ অক্টোবর, ২০২৫,  8:06 PM

news image

বিচ্ছেদের কষ্ট পেরিয়ে নতুন করে প্রেমে পড়েছেন পপ তারকা কেটি পেরি। তার জীবনে নতুন সঙ্গী হিসেবে হাজির হয়েছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এত দিন ধরে যা ছিল শুধুই কানাঘুষা, এবার তা সত্যি হয়ে উঠেছে এক ছবির সূত্রে। মার্কিন গায়িকা কেটি পেরি এ বছরের জুনে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টানেন। অন্যদিকে, জাস্টিন ট্রুডোর ১৮ বছরের সংসার ভেঙে যায় ২০২৩ সালে। দুজনই ছিলেন একাকী, আর সেই সময় থেকেই ঘনিষ্ঠতার গুঞ্জন ছড়ায় এই দুই তারকাকে ঘিরে।জুলাইয়ের শেষ দিকে মন্ট্রিয়লের বিলাসবহুল রেস্তোরাঁ লে ভিয়লোঁ-এ তাঁদের একসঙ্গে দেখা যায়। তার পরের দিনই কেটি পেরির লাইফটাইম ট্যুর-এর মন্ট্রিয়ল কনসার্টে দর্শকসারিতে দাঁড়িয়ে গায়িকার পারফরম্যান্স উপভোগ করতে দেখা যায় ট্রুডোকে। কয়েক দিনের মধ্যেই স্থানীয় পার্কে— মাউন্ট রয়্যাল পার্কে— দুজনকে হাত ধরাধরি করে হাঁটতে দেখা যায়। মুহূর্তেই ছবিগুলো ভাইরাল হয়, শুরু হয় আলোচনার ঝড়। তবে এত দিন পর্যন্ত সম্পর্কের কথা কেউই প্রকাশ্যে স্বীকার করেননি। অবশেষে সেই রহস্য ভাঙে এক ইয়টে তোলা ছবিতে। ডেইলি মেইল-এর প্রকাশিত ছবিতে দেখা যায়, ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে একান্তে সময় কাটাচ্ছেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো। গোপন ক্যামেরায় ধরা পড়ে তাঁদের অন্তরঙ্গ মুহূর্ত ও চুম্বন— যা দেখে ভক্তরা নিশ্চিত হয়েছেন, এই সম্পর্ক আর নিছক গুজব নয়। জানা গেছে, ছবিগুলো তোলা হয়েছে গত সেপ্টেম্বরের শেষ দিকে। সেই সময় কেটি পেরি ব্রাজিল সফর শেষে বিশ্রামে ছিলেন এবং কয়েক দিনের ছুটি কাটিয়েছেন ক্যালিফোর্নিয়ায় ট্রুডোর সঙ্গে। বর্তমানে তিনি লাইফটাইম ট্যুর-এর ইউরোপীয় পর্ব নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম