ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

কেওক্রাডং সড়কে চাঁদের গাড়ি দুর্ঘটনায় ১১ পর্যটক আহত

#

নিজস্ব প্রতিনিধি

২০ নভেম্বর, ২০২৫,  2:12 PM

news image

বান্দরবানের রুমার কেওক্রাডং যাওয়ার পথে চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ১১ জন পর্যটক আহত হয়েছে। বৃহষ্পতিবার (২০ নভেম্বর) ভোর ৬টার দিকে কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। আহত পর্যটকরা সবাই কুষ্টিয়ার বাসিন্দা। তবে দুর্গম এলাকা হওয়ায় তাদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহষ্পতিবার ভোর ৬টার দিকে বগালেক থেকে চাঁদের গাড়িতে করে গাইডসহ ১৩ জনের একটি টিম কেওক্রাডংয়ের উদ্দেশ্যে রওনা দেয়। পরে গাড়িটি কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা ১১ জন পর্যটক গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক হলে তাদেরকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে রুমা উপজেলা নির্বাহী অফিসার মো. আদনান চৌধুরী বলেন, ভোরে কুষ্টিয়া থেকে বেড়াতে আসা ১১ জনের একটি টিম চাঁদের গাড়িতে করে বগালেক থেকে কেওক্রাডং যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ১১ জন পর্যটক আহত হয়। এর মধ্যে দুজনের অবস্থা গুরুত্ব হওয়ায় তাদেরকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম