ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

কৃষক হত্যায় ৩ জনের যাবজ্জীবন

#

নিজস্ব প্রতিনিধি

২২ মার্চ, ২০২৩,  3:01 PM

news image

লক্ষ্মীপুরের সদর উপজেলার টুমচর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক কৃষককে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাদের প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় পাঁচজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বুধবার (২২ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার টুমচর ইউনিয়নের দক্ষিণ টুমচর গ্রামের নুরুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম ও মো. মাসুম এবং একই গ্রামের হাবিব উল্যার ছেলে ভুলু মিয়া। খালাসপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, ইউসুফ, নাজিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, হোসনেয়ারা বেগম ও জান্নাত আরা। নিহত ব্যক্তির নাম রুহুল আমিন। তিনি কৃষক ছিলেন। মামলার এজাহার সূত্র থেকে জানা গেছে, আসামিদের সঙ্গে রুহুল আমিনদের জমি নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধ নিয়ে ২০১৬ সালের ১ মার্চ দুপুরে নামাজের জন্য বের হলে রুহুলকে লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে আসামিরা। এ সময় তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে জখম হয়। পরে তাকে বাঁচাতে গেলে ছেলে সুমন মিয়াকেও মারধর করা হয়। ওই সময় আহত অবস্থায় রুহুলকে সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এদিকে একইদিন সুমন বাদী হয়ে বাবা হত্যার ঘটনায় নয় জনের বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বুধবার দুপুরে এ রায় দেন। লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌসুলি অ্যাডভোকেট জসীম উদ্দিন জানান, রুহুল আমিন হত্যায় তিনজনের যাবজ্জীবন ও একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচজনকে খালাস দিয়েছে আদালত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম