ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

কুয়েত বিমানবন্দরে ইরানি ড্রোন হামলা, জ্বলছে জ্বালানি ডিপো

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ এপ্রিল, ২০২৬,  10:42 AM

news image

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ডিপো লক্ষ্য করে ইরানের ড্রোন হামলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই হামলার খবর নিশ্চিত করেছে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা জানিয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে সংস্থাটি জানায়, ড্রোন হামলায় বিমানবন্দরের জ্বালানি ট্যাংকগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এর ফলে বিশাল এলাকাজুড়ে আগুনের কুণ্ডলী ছড়িয়ে পড়ে। তবে এই বিধ্বংসী হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কুয়েতের এই ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রতিবেশী দেশ বাহরাইনেও একই ধরনের হামলার খবর পাওয়া গেছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্থাপনায় ইরানি ড্রোনের আঘাতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। বর্তমানে বাহরাইনের জরুরি সেবা বিভাগ সেই আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।  মধ্যপ্রাচ্যের এই দুই দেশে প্রায় একই সময়ে সংঘটিত ড্রোন হামলাকে কেন্দ্র করে অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সূত্র: সিএনএন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম