ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ ফেব্রুয়ারি, ২০২৩,  10:55 AM

news image

কুয়েতে সড়ক দুর্ঘটনায় আলমগীর কাজী (৩০) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের সরদার কান্দি গ্রামের হাসেম কাজির ছেলে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে কুয়েতের সৌদি আরব-ইরাক সীমান্তবর্তী এলাকা আবদালীতে এ দুর্ঘটনা ঘটে। আলমগীর কাজি কুয়েতের জাহারা নামে একটি কোম্পানির মাইক্রোবাস চালক ছিলেন।  নিহতের সহকর্মী বেলাল হোসেন জানান, আলমগীর কাজি পরিবারের হাল ধরতে ২০০৫ সালে কুয়েতে আসেন। তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। ২০১৯ সালে করোনার শুরুর আগে দেশে ছুটিতে গিয়ে বিয়ে করেন এবং তার তিন বছরের একটি ছেলে রয়েছে। চলতি বছরের মে মাসে ছুটিতে বাংলাদেশ যাওয়ার কথা ছিল। তিনি জানান, কাগজপত্র ও আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে পাঠানো হবে। বর্তমানে তার লাশ ফরওয়ানিয়া হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম