ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে ৫ ফুট দৈর্ঘ্যরে মৃত ডলফিন

#

নিজস্ব প্রতিনিধি

২৩ জানুয়ারি, ২০২২,  3:08 PM

news image

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৫ ফুট দৈর্ঘ্যরে একটি মৃত ইরাবতি ডলফিন। রবিবার (২৩ জানুয়ারি) বেলা এগারোটায় সৈকতের কম্পিটার সেন্টার পয়েন্টে এটিকে দেখতে পায় ব্লু-গার্ডের সদস্যরা। পরে তারা উপজেলা মৎস্য বিভাগ ও বন বিভাগকে খবর দেয়।  স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া ডলফিনটির ঠোট এবং একটি কান অর্ধেক কাটা। ধারনা করা হচ্ছে,

জেলেদের জালের আঘাতে আজ সকালেই এটির মৃত্যু হয়েছে। পরে জেলা বন কর্মকর্তার নির্দেশে ব্লুগার্ডের সদস্যরা এটিকে মাটি চাপা দেয়। পটুয়খালী জেলা বন বিভাগের বিভাগীয় বর্ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ডলফিন মৃত্যুর ঘটনায় আমরা উদ্বিগ্ন। ডলফিন রক্ষায় বেশ কয়েকবার জেলেদের প্রশিক্ষন প্রদান করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম