ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

#

১৪ ফেব্রুয়ারি, ২০২৩,  11:29 AM

news image

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:  কুয়াকাটা সমুদ্র সৈকতের লেম্বুর বন থেকে বিল্লাল মিয়া (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার রাত নয়টায় ঝাউ গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। মৃত বেল্লাল মানিকগঞ্জ সদর উপজেলার পান্নু মিয়ার ছেলে। পুলিশ জানায়, বেল্লাল প্রায় ৩ মাস আগে বাড়ি থেকে অভিমান করে বেড়িয়ে এসেছে। রবিবার সন্ধ্যায় স্থানীয়রা লেম্বুর বন এলাকায় পঁচা দুর্গন্ধ পেয়ে পুলিশ খবর দেয়। পরে পুলিশ গিয়ে বনের গহিন থেকে তার লাশ উদ্ধার করে। এসময় তার পকেটে একটি মোবাইল ও আইডি কার্ড পাওয়া যায়। মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম