ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

কুয়াকাটায় দুই দিন ব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

#

নিজস্ব প্রতিনিধি

৩০ জুলাই, ২০২৩,  5:58 PM

news image

গোফরান পলাশ : কুয়াকাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে (৩০-৩১ জুলাই) দুই দিন ব্যাপী উপজেলা সাহিত্য মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল দশটায় কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে মেলার উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম। কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহম্মেদ এর সভাপতিত্বে সাহিত্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান খান, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মোল্লা, জেলা কালচারাল অফিসার কাজী মোঃ কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধ মানষ কান্তি দত্ত প্রমূখ।  এর আগে পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকা থেকে আগত কবি সাহিত্যিকদের সম্মান সুচক উত্তরীয় পরিয়ে দেন জেলা প্রশাসক। এসময় বিভিন্ন উপজেলা থেকে আগত কবি সাহিত্যিক গন উপস্থিত ছিলেন।  মেলায় কুয়াকাটা খানাবাদ কলেজ, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়, মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়, মুসুল্লীয়াবাদ একে মাধ্যমিক বিদ্যালয়, ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়সহ মোট ৫ টি স্টলের মাধ্যমে উপজেলা পর্যায়ের সাহিত্যিকদের কবিতা, ছড়া, কথা সাহিত্য, নাটক, প্রবন্ধ, পর্যটন ও উন্নয়ন বিষয়ক ম্যাগাজিন, গবেষনার বই প্রদর্শনী করা হয়। সভা শেষে জেলা প্রশাসক নুর কুতুবুল আলম স্টল গুলো ঘুরে দেখেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম