ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

কুড়িগ্রাম থেকেই উন্নয়ন শুরু করা হবে: ডা. শফিকুর রহমান

#

০৪ ফেব্রুয়ারি, ২০২৬,  2:10 PM

news image

কুড়িগ্রামকে দেশের সবচেয়ে বঞ্চিত জেলা উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন কার্যক্রম কুড়িগ্রাম থেকেই শুরু করা হবে। একই সঙ্গে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে বলে তিনি ঘোষণা দেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) কুড়িগ্রামে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কেউ বেকার থাকবে না। আমাদের যুবকরা কাজ পাবে, যুবতীরা পাবে, মায়েরা পাবে, ভাইয়েরা পাবে। কৃষি বিপ্লব হলে সবাই কাজের সুযোগ পাবে। তিনি আরও বলেন, আপনাদের শুধু কৃষক বানিয়ে রাখা হবে না; আপনাদের ঘর থেকেই, মায়েদের গর্ভ থেকেই আগামীর প্রধানমন্ত্রী বের হবে। কুড়িগ্রামের তিনটি নদীকে জেলার দুঃখ উল্লেখ করে জামায়াত আমির বলেন, বর্ষা এলেই এ অঞ্চলের মানুষের দুর্ভোগ বেড়ে যায়। এই সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। তিনি বলেন, এই বাংলাদেশে আর কোনো জমিদারকে মেনে নেওয়া হবে না। এই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। নারীদের নিরাপত্তা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। যে দেশে মায়ের নিরাপত্তা নেই, সে দেশ আমার হতে পারে না। আমরা জাত-ধর্ম দেখবো না। নারীদের সম্মান করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট নিয়ে সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গে তিনি বলেন, চারদিন আগে আমার এক্স আইডি হ্যাক করে যা-তাই পোস্ট করা হয়েছে। একটি দল বিষয়টি নিয়ে অপপ্রচার শুরু করেছে। লজ্জার বিষয় হলো, ওই দলের বড় বড় নেতারাও এতে অংশ নিয়েছে। তিনি আরও দাবি করেন, এ ঘটনার মূল অভিযুক্ত ইতোমধ্যে শনাক্ত হয়েছে।জনসভায় জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম