ঢাকা ০৭ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু তামিমকে সভাপতি করে বিসিবির আহ্বায়ক কমিটি ঘোষণা শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর আদেশ অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্যখাতে আরও অবনতি হয়েছে: রিজভী ‘আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়’ সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন বুলবুল অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে: ডা. জাহেদ অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি "আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক-২০২৬ প্রদান"

কুড়িগ্রামে সহমর্মীতা ফাউন্ডেশনের উদ্যোগে পোড়ারচর বাসী পেলো শুকনো খাবার

#

নিজস্ব প্রতিনিধি

২০ জুলাই, ২০২৩,  7:40 PM

news image

কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের পোড়ার চরের তিনশতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরন করেছে সহমর্মীতা ফাউন্ডেশন।শুকনো খাবারের মধ্যে ছিল আম, চিড়া, মুড়ি ও গুড়ের প্যাকেট। বৃহস্পতিবার ২০ জুলাই পোড়ার চরে এসব শুকনো খাবার তুলে দেয়া হয়।  ত্রাণ সহায়তা বিতরণের উদ্বোধন করেন সহমর্মীতা ফাউন্ডেশনের উপদেষ্টা খ,ম  আতাউর রহমান বিপ্লব, এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক,সহমর্মীতা ফাউন্ডেশনের কুড়িগ্রাম প্রতিনিধি মোঃ তাজুল ইসলাম।সমকালের জেলা প্রতিনিধি সুজন মোহন্ত, জাগো নিউজের জেলা প্রতিনিধি ফজলুল করিম ফারাজী প্রমুখ। পোড়ার চড়ের বাসিন্দা মোঃ আবু হোসেন বলেন, বাড়িঘরে এখনো পানি।রান্না করে খাবার কোন উপায় নাই।এসময় এই চরবাসী  মানুষের শুকনো খাবারের খুব দরকার।সহমর্মীতা ফাউন্ডেশন  শুকনো খাবার ও আম পেয়ে অনেক খুশি হইছি। ওই গ্রামের আমেনা বেগম বলেন, পানি কমতেছে তবে ঘরে এখনো রান্না করার মত অবস্থা হয় নাই।কোন রকম একবেলা রান্না করে তিন বেলা খাই।শুকনো খাবার পেয়ে খুব উপকার হলো। সহমর্মিতা ফাউন্ডেশনের উপদেষ্টা খ,ম আতাউর রহমান বিপ্লব বলেন,পোড়ার চরবাসী মানুষের ঘরে ঘরে এখনো হাটু পানি।তাদের খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে।এই মহুর্তে এই চর বাসীর জন্য শুকনো খাবার অত্যান্ত জরুরী হয়ে পড়েছে।অসহায় এই পোড়ার চরবাসী মানুষের পাশে দাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম