ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ১৫০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

#

০৮ জুলাই, ২০২৩,  10:24 PM

news image

আবুল হোসেন বাবলুঃ  শুক্রবার (৭ জুলাই) বিকেলে র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক  দল গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন গোপালপুর ডাঙ্গিরপাড়া গুচ্ছগ্রামের জনৈক এরশাদ আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ি তল্লাশি করে ১৫০৫ পিস ইয়াবাসহ সাজু মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করতে  সক্ষম হয়। র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মিডিয়া ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক কারবারি সাজু মিয়া কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার অন্তর্ভুক্ত উত্তর সরকারটারী গ্রামের মোঃ শামসুল হক এর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক চোরাকারবারি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে বলে স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে র‍্যাবের গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীর বিরুদ্ধে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম