ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

কুড়িগ্রামে বৃদ্ধ দুই ভাইবোনকে পিটিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২৭ অক্টোবর, ২০২২,  11:34 AM

news image

কুড়িগ্রাম সদরে আমগাছের ডাল কাটা নিয়ে দুই ভাইবোনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার রাত ৯টার দিকে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— ওই গ্রামের আবুল কালাম আজাদ (৭০) ও তার বড় বোন সকিনা বেগম (৭৫)। এ সময় আহত হন আবুল কালাম আজাদের ছেলেসহ দুজন। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।স্থানীয়রা ও পুলিশ জানায়, বুধবার দিনের বেলা বাড়ির পাশের আমগাছের ডাল কাটা কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এরই জেরে প্রতিবেশী দুলাল মিয়া রাত ৯টার দিকে লাঠিসোটা নিয়ে আবুল কালামের বাড়িতে এসে হামলা চালান। এ সময় আবুল কালাম আজাদ ও তার বড় বোন সকিনা বেগম লাঠির আঘাতে গুরুতর আহত হন। পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ দুলাল মিয়ার ভাই নুর বকশ, নুর জামাল মিয়া ও ইকবাল হোসেন এবং ইকবালের স্ত্রী আলেয়া বেগম, ছেলে আশরাফুল হক ও মিজানুর রহমানকে আটক করেছে।  কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, নিহত দুজনের লাশ পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবার থেকে মামলার প্রস্তুতি চলছে। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সালাম জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম