ঢাকা ২১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন গাজী নজরুল ইসলাম মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্বর্ণের দুলের লোভে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত ভারতে প্রথমবার ৪-৬০ বছর বয়সীদের জন্য ডেঙ্গু টিকার অনুমোদন সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩ ককরোচ পার্টির বিক্ষোভে রণক্ষেত্র দিল্লি: আহত ১১৮ পুলিশ, আটক ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে আন্তঃশিক্ষা বোর্ডের ৫ নির্দেশনা

কুড়িগ্রামে বিলুপ্তির পথে ঐতিহ্যের কুয়া বা ইন্দারা

#

নিজস্ব প্রতিনিধি

১৫ মে, ২০২৩,  12:01 PM

news image

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে প্রাচীন ঐতিহ্যের কুয়া বা ইন্দারা এখন প্রায় বিলুপ্তির পথে।এক সময় মানুষের পানের জন্য সুপেয় পানি হিসেবে গ্রামে  একমাত্র উৎস ছিল এই কুয়া।ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামের বধুরা কলসি কাকে নিয়ে কুয়ার পানি তুলে ঘরে নিয়ে যেত ।গ্রামের মানুষ হাল গৃহস্থি,জমির কাজ শেষ করে এসে একসঙ্গে কুয়ার পানি দিয়ে গোসল করত।এখন সেই দৃশ্য আর চোখে পড়েনা।কারণ সময়ের সাথে সাথে সেই দৃশ্যপট আমাদের কাছে অতীত।প্রায় ৯০ থেকে ১শ বছর পূর্বে গ্রামে-গঞ্জে পানের সুপেয় পানি পান করার জন্য এই কুয়া তৈরি করা হয়েছিল।সংস্কারের অভাবে প্রচীন আমলের ঐতিহ্যের কুয়া বা ইন্দারাগুলো এখন বিলুপ্তির পথে। বর্তমানে কুড়িগ্রামের পাড়া মহল্লায় এখনও কালের স্বাক্ষী হয়ে আছে ঐতিহ্যের কুয়া বা ইন্দারা ।

আঞ্চলিক ভাষায় এই কুয়াকে বলা হয় ইন্দারা। এর প্রকৃত নাম হলো ইন্দ্রাগার।সংস্কৃত শব্দটি ইন্দ্র ও আগার থেকে এসেছে।ইন্দ্র অর্থ বৃহৎ আগার অর্থ কূপ, অর্থাৎ ইন্দ্রাগার শব্দের অর্থ হলো বৃহৎ কূপ। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে এসব ঐতিহ্যের কুয়া  বা ইন্দারা। পর্যায়ক্রমে মানুষ শিক্ষিত ও জ্ঞান-বিজ্ঞানের যুগে নলকুপ বা মেশিন বসিয়ে মাটির গভীর থেকে পানি উত্তোলন করে এখন চাহিদা মেটাচ্ছে। সম্প্রতি পৌর এলাকা ঘুরে কয়েকটি ইন্দারার সন্ধান পাওযা গেছে, কুড়িগ্রাম পৌরসভার হোসেন খাঁ পাড়া ফকরিয়া মসজিদ সংলগ্ন ১টি, মাঝি পাড়ায় ২টি, খান পাড়ায় ১টি ,হরিকেশ কানি পাড়ায় ১টি,হরিকেশ মধ্যপাড়ায় ২টি,সবুজ পাড়ায় ১টি, জাহাজ ঘর মোড় এলাকায় ১টি ও পুরাতন রেল ষ্টেশনের পূর্বদিকে ১টি চোখে পড়ে।

এরমধ্যে শুধু সবুজ পাড়া এলাকার কুয়াটি ভালো আছে এবং এখনও পানি খাওয়া সহ বাড়ির সকল কাজে ব্যবহার হচ্ছে।  গুয়াতি পাড়ার প্রবীণ মোঃ আব্দুস সামাদ জানান,হোসেন খাঁ পাড়ার এই ইন্দ্রারাটির বয়স প্রায় ১০০ বছর। ইন্দারাটি ১৯২৪ সালে নির্মাণ করা হয়েছে।সংস্কারের অভাবে এটি নষ্ট হয়েছে।আগে এই ইন্দারার পানি গ্রামের সবাই ব্যবহার করত।এরকম অনেক ইন্দারা কুড়িগ্রামে অনেক জায়গায় নষ্ট হয়ে মাটির সাথে বিলীন হয়েছে । পুরাতন পোষ্ট অফিস পাড়ার সুলতান আহমেদ বলেন,জাহাজঘর মোড়ের ইন্দারাটি অনেক পুরাতন। বর্তমানে কুয়াটি উপরিভাগ ভালো আছে।ভিতরটা একটু সংস্কার করলেই পুনরায় ব্যবহার করা যাবে। তাছাড়া এটা বাজার এলাকা, এখানে কোন পুকুর নাই। এই কুয়ায় পানি থাকলে মানুষের ব্যবহারের পাশাপাশি যেকোন দুর্ঘটনা জনিত আগুন নেভানো কাজে ফায়ার সার্ভিস ব্যবহার করতে পারবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম