ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

কুড়িগ্রামে বাস চাপায় ২ জন নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৪ ডিসেম্বর, ২০২২,  12:28 PM

news image

কুড়িগ্রাম সদর উপজেলার ত্রিমোহনীতে ঢাকাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত অটোকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারিয়েছে। এসময় বাসটির চালকও গুরুতর আহত হন। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  নিহতের একজনের নাম আব্দুল হান্নান। তিনি রাজারহাটের টগরাইহাট এলাকার বাসিন্দা। অপর জনের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়,

আজ (শনিবার) উলিপুর উপজেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আমার এন্টার প্রাইজ নামের বাসটি সকাল ৮ টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিমোহনী মোড়ে দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত অটোকে চাপা দিয়ে একটি মুদি দোকানের ভিতরে ঢুকে পড়ে। অটোর চালক লাফিয়ে বেঁচে গেলেও অটোতে বসে থাকা যাত্রী আব্দুল হান্নান ও অটোর পিছনে দাঁড়িয়ে থাকা অজ্ঞাত একজন নিহত হন। সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. লিটন মিয়া জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোকে চাপা দিয়ে একটি গাছ ভেডে মুদি দোকানের ভিতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই এই দুইজন নিহত হয়। কুড়িগ্রাম সদর থানা পুলিশের এসআই জাহিদ হাসান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,  নিহতদের মরদেহ কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম