ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

কুড়িগ্রামে দুর্বৃত্তদের হাতে যুবক খুন

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জুন, ২০২২,  1:58 PM

news image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৫ জুন) মধ্যরাতে। নিহত যুবক উপজেলার বলদিয়া ইউনিয়নের রাঙ্গেলীর কুটি গ্রামের মৃত মল্লুক চানের ছেলে আলতাফ হােসেন ফিরােজ (১৮)। ফিরোজ পেশায় ব্যবসায়ী ছিলেন। নিহতের বড় ভাই সাদ্দাম হােসেনের স্ত্রী জেসমিন আক্তার জানান, প্রতিদিনের মতো ঘটনার দিন শনিবার রাতে ১২টার সময় দােকান বন্ধ করে মটরসাইকেল করে বাড়ি ফিরছিল ফিরোজ।

পথে জােনব আলীর বাঁশঝাড়ের কাছে পৌঁছালে কয়েকজন দূর্বৃত্ত তার পথ রােধ করে ধারালাে অস্ত্র দিয়ে মাথায় কোপ দেয় এবং মারধর করে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে তাকে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ফিরোজকে উদ্ধার করে বাড়িতে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে রোববার সকালে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠায় কচাকাটা থানা পুলিশ। তিনি আরও বলেন ,ফিরাজ খুব সহজসরল ছিলা। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। এ নিয়ে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম বলেন, খুনের প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দােষীদের গ্রেফতার করতে পুলিশ মাঠে কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম