ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

কুসিক নির্বাচন: বিদ্রোহীদের ডেকে পাঠাল আ.লীগ

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মে, ২০২২,  12:41 PM

news image

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতের বিরুদ্ধে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দলের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য মাসুদ পারভেজ খান ইমরানকে ডেকেছে আওয়ামী লীগ। গতকাল সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান এবং তার বোন ও ২০১৭ সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে ফোন করে আজ ২৪ মে মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ডেকে পাঠিয়েছেন।

এসময় সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। মাসুদ পারভেজ খা ন ইমরানের বাবা আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যক্ষ আফজাল খান ও তা র বোন আঞ্জুম সুলতানা সীমা ২০১২ ও ২০১৭ সালে দলের মনোনয়ন পেয়ে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করেন। দুইবারই বিএনপি নেতা মনিরুল হক সাক্কুর কাছে তারা পরাজিত হন। এবার দলীয় মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। আগামী ১৫ জুন কুসিক নির্বাচন। ২৬ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে দলের ভেতরে চলমান দীর্ঘদিনের গৃহদাহ নতুন করে উস্কে উঠছে। স্থানীয় নেতাকর্মীরা অনেকেই বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। এ অবস্থায় প্রার্থীর বিষয়টি সমাধানের জন্য মাসুদ পারভেজ খান ইমরানকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ডাকা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম