ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

কুষ্টিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষ নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

২৩ মে, ২০২৬,  1:55 PM

news image

কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ডাম্পট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ২০ জন।ঘটনাস্থলেই নিহত যুবক নাবিল হোসেন (২৮) খোকসার কমলাপুরের জুনাইয়েদ হোসেনের ছেলে। নিহত অন্য একজন নারী ও একজন পুরুষের পরিচয় পাওয়া যায়নি। আহতরা উপজেলা ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানান, শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসটি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল, আর বালুভর্তি ডাম্পট্রাক রাজবাড়ির দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী ডাম্পট্রাক সামনে থেকে বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরও এক নারীর মৃত্যু হয়। খোকসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুল হক বলেন, বেলা ১২টার দিকে ২০ জন হাসপাতালে আসে। এর মধ্যে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর ১১ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাসেল বলেন, এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে ডাম্পট্রাক ও যাত্রীবাহী বাসকে একপাশে সরিয়ে সড়কের চলাচল কিছুটা স্বাভাবিক করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে ও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম