ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

#

নিজস্ব প্রতিনিধি

১২ সেপ্টেম্বর, ২০২২,  10:05 AM

news image

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন। সোমবার (১২ সেপ্টেম্বর) ভোরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের আলাউদ্দিননগরে বিপরীত দিক থেকে আসা ট্রাক একটি ভটভটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন দৌলতপুরের শশীধরপুর গ্রামের মৃত বারি দফাদারের ছেলে গাফফার (৩৮), আজিল প্রামাণিকের ছেলে সানোয়ার ওরফে ছানু প্রামাণিক (৪০) এবং ইনতা সর্দার। আহত ৯ জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মহিষাডাঙ্গা সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অন্য একটি ট্রাক ধাক্কা দিলে এন্দাল নামে একজনের মৃত্যু হয়। ওই ঘটনায় আহত চারজনকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি ইদ্রিস আলী জানান, লাশগুলো ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম