ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে যেন প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘বান্ধবী’ দিশা গ্রেফতার পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আ.লীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেফতার ১১ সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিলো পোশাকশ্রমিকরা সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

কুষ্টিয়ায় নিখোঁজের ৫ দিন পর সাংবাদিক হাসিবুর রহমানের লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৭ জুলাই, ২০২২,  10:58 PM

news image

নিখোঁজের পাঁচ দিন পর কুষ্টিয়ায় গড়াই নদী থেকে সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর ২টায় নৌ পুলিশ ও কুমারখালী থানা পুলিশ কুমারখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তেবাড়িয়া গ্রামের গোলাম কিবরিয়া গড়াই সড়ক সেতুর (নির্মাণাধীন) নিচ থেকে তার অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেন। চেহারা, পরনের জামা-কাপড়, মানিব্যাগে থাকা পরিচয়পত্র দেখে নিহতের ছোটভাই মাহবুব রহমান মরদেহ শনাক্ত করেছেন।ময়নাতদন্ত করার জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গোলাম মওলা বলেন, সাংবাদিক রুবেল জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও রুবেল স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। একই সঙ্গে বিএডিসি ও পৌরসভার ঠিকাদারি কাজও করতেন। কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লক এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে রুবেল। গত ৩ জুলাই হাসিবুর রহমান রুবেল রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে তার পত্রিকা অফিসে থাকা অবস্থায় তার মোবাইলে একটি কল এলে তিনি অফিস পিয়নকে বাইরে থেকে আসছি বলে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সাংবাদিক রুবেলের ছোট ভাই মাহবুব রহমান আরটিভি নিউজকে বলেন, প্রতি রাতেই আমরা এক সঙ্গে খেতাম। গত ৩ তারিখে ১১টা বেজে গেলেও যখন আসেনি তখন সাংবাদিকদের জানিয়ে মডেল থানায় জিডি করি। তিনি বলেন, রুবেলকে হত্যা করা হয়েছে। তার সঙ্গে কারো শত্রুতা ছিলো এমন খবর পরিবারের কাছে নেই। আমার ভাইয়ের হত্যার বিচার চাই। কুমারখালী থানায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে। এদিকে ৬ জুলাই বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে ওই সাংবাদিকের খোঁজ পেতে মানববন্ধন করেন পরিবারের সদস্য ও সাংবাদিকরা। সেখানে সাংবাদিক রুবেলের স্ত্রী ইতি খাতুন বলেছিলেন, নিখোঁজের দিন রুবেল সারাদিনই বাইরে ছিলেন। বিকেলে তার সঙ্গে একবার কথা হয়। তখন রুবেল তাকে জানান রাতে বাসায় ফিরবেন। আর ফেরেননি। কুমারখালী থানার ওসি বলেন, তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম