ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ায় কৃষককে পিটিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

০৫ ডিসেম্বর, ২০২৩,  4:32 PM

news image

কুষ্টিয়ার মিরপুরের হালসা এলাকায় মনির হোসেন (৫০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাত ৯টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের হালসা গ্রামের নিজ বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে। নিহত মনির হোসেন ওই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি পেশায় একজন কৃষক। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় নিহত মনিরের ছেলে আব্দুল্লাহকে (২৫) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম