ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

কুষ্টিয়ায় কুলখানি নিয়ে সংঘর্ষ, নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

১৪ মে, ২০২৪,  10:34 AM

news image

কুষ্টিয়ার হাতিয়ায় নিঃসন্তান চাচির কুলখানি নিয়ে ভাতিজাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বকুল বিশ্বাস (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ৮ জন। সোমবার (১৩ মে) রাত সাড়ে ১০টায় সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়া পূর্বপাড়া গ্রামে ঘটে এ ঘটনা। নিহত বকুল বিশ্বাস একই এলাকার আফতাব বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন চাল ব্যবসায়ী ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার এস আই মেহেদী হাসান। প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কয়েক দিন আগে বকুল বিশ্বাসের চাচি মারা যান। তিনি নিঃসন্তান ছিলেন। চাচির কুলখানিতে অন্যান্য চাচাতো ভাইয়েরা বড় করে আয়োজনের মাধ্যমে তাদের সমাজের লোকজনকে খাওয়ানোর দাবি তোলেন। এতে আপত্তি জানান বকুল বিশ্বাস ও তার পরিবারের লোকজন। শনিবার বকুল বিশ্বাস তাদের সমাজের কিছু লোকজন নিয়ে চাচির কুলখানির কাজ শেষ করে ফেলেন। এরই জের ধরে রাতে এই হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে এসআই মেহেদী হাসান বলেন, ‘দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে সামাজিক দলাদলি থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’ ঘটনার বর্ণনা দিয়ে স্থানীয় ইউপি সদস্য শাহিন আক্তার বলেন, ‘এশার নামাজের পর আমরা এলাকার একটি চায়ের দোকানে বসেছিলাম। এ সময় বকুলের চাচাতো ভাই শিপন বিশ্বাসসহ তার ২০-২৫ সহযোগী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় বকুলসহ ৮ জন গুরুতর আহত হন। তাদের মধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৪ জনকে ভর্তি করা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক বকুলকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের চিকিৎসা চলছে।’ কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বলেন, ‘রাতে চারজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে বকুল নামে একজনকে মৃত ঘোষণা করা হয়। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম