ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

কুষ্টিয়ার সাপের কামড়ে বউ-শাশুড়ির মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর, ২০২২,  4:03 PM

news image

কুষ্টিয়ার খোকসায় সাপের কামড়ে গৃহবধূ কামরুন্নাহার (১৭) ও তার শাশুড়ি জয়নব বেগমের (৪৮) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিনগত রাত ২টার দিকে উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের মামুদানিপুর গ্রামের নিজ বাড়িতে বউ-শাশুড়িকে সাপে কামড়ালে আজ মঙ্গলবার সকালে তাদের মৃত্যু হয়। নিহত কামরুন্নাহার মামুদানিপুর গ্রামের হাবিবুল বাশারের স্ত্রী এবং তার শাশুড়ি জয়নব বেগম আব্দুর সাত্তারের স্ত্রী। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়,

আজ মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে ঘুমন্ত অবস্থায় প্রথমে ছেলের বউ কামরুন্নাহারকে সাপে কামড় দিলে তার চিৎকারে পাশের ঘড় থেকে শাশুড়ি জয়নব বেগম ছুটে এলে তাকেও সাপে কামড় দেয়। পরিবারের লোকজন প্রথমে তাদের পার্শ্ববর্তী গ্রামে ওঝার কাছে নিয়ে যায়। ওঝা বিষ নামাতে ব্যর্থ হলে ভোর বেলায় তাদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করলে পথিমধ্যে কামরুন্নাহার মারা যায়।  আজ সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শাশুড়ি জয়নব বেগমের। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান সাপের কামড়ে বউ-শাশুড়ির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম