ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

কুষ্টিয়ার কুমারখালীতে যুবকের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৯ অক্টোবর, ২০২৩,  11:26 AM

news image

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার হাসিমপুর মাঠ থেকে রুবেল (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড ধারণা করা হলেও কীভাবে তার মৃত্যু হয়েছে বা কারা তাকে হত্যা করেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। নিহতের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন ছিল না।  পুলিশ জানায়, রুবেল হাসিমপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি ঘোড়ার গাড়ি চালাতেন। রবিরার সন্ধ্যায় শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বের হন। তারপর থেকে আর খুঁজে পাওয়া যায়নি। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম সোমবার সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে বাংলাদেশ প্রতিদিনকে জানান, খুব সকালে স্থানীয়রা মাঠের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি দেখতে পায়। তদন্তের জন্য আলামত সংগ্রহ চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ওসি আরও  বলেন, এখন পর্যন্ত মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম