ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

কুষ্টিয়ায় জাসদ নেতাকে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১২ মে, ২০২২,  11:34 AM

news image

কুষ্টিয়ার দৌলতপুরে জাসদ জাতীয় যুবজোটের সাধারণ সম্পাদক মাহবুব খান সালামকে (৩৫) সন্ত্রাসীরা হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করেছে। এসময় সন্ত্রাসীরা সালামের সহযোগী মামুনকেও ছুরিকাঘাত করে। বুধবার (১১ মে) দিবাগত রাত ১১টার দিকে দৌলতপুর উপজেলার আল্লারদরগা বয়ান মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মাহবুব খান সালাম দৌলতপুর উপজেলার আমদহ গ্রামের আলাউদ্দিনের ছেলে। স্থানীয়রা মারাত্মক জখম অবস্থায় সালাম ও মামুনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ২০মিনিটের দিকে মাহবুব খান সালাম মৃত্যুর কোলে ঢলে পড়েন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, মাহবুব খান সালামের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। হাত-পায়ের সকল রগ কেটে ফেলা হয়েছে। প্রত্যক্ষদর্শী অহত মামুন জানান, দৌলতপুর উপজেলা জাসদ জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক মাহবুব খান সালাম, তিনি ও আরও একজন ভ্যানযোগে আল্লারদরগা বয়ান মোড়ে পৌঁছালে একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়। সন্ত্রাসীরা সালামের হাত পায়ের রগ কেটে গুরুতর রক্তাক্ত জখম করে। এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে দৌলতপুর উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম