ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ

#

নিজস্ব প্রতিনিধি

৩০ মার্চ, ২০২৬,  11:05 AM

news image

কুষ্টিয়ার মিরপুরে শফিকুল ইসলাম আজম (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতা দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদরপুর বাজারে এ ঘটনা ঘটে।  গুলিবিদ্ধ আজম উপজেলার আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই এলাকার মৃত আবুল মণ্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় সদরপুর বাজারে নিজস্ব তামাক গুদামে বসেছিলেন শফিকুল ইসলাম আজম। হঠাৎ করে কাছে এসে তাকে গুলি করে পালিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত। পরে স্থানীয়রা গুলির শব্দ শুনতে পেয়ে আজমকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) হোসেন ইমাম বলেন, ডান চোখ, বাম চোয়াল ও পেটের ওপরে গুলি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পেটে লাগা গুলি ভেতরের রক্তনালিকে আঘাত করেছে। যার কারণে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা আশংকাজনক। তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। এ ব্যাপারে মিরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩ রাউন্ড গুলির খোসা, একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এসময় সেখান থেকে একটি পরিত্যক্ত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা এই মোটরসাইকেলটি ফেলে গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে তাকে গুলি করা হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম