ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

কুরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে: ডিএসসিসি প্রশাসক

#

নিজস্ব প্রতিবেদক

২০ মে, ২০২৬,  12:47 PM

news image

কুরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।  বুধবার (২০ মে) সকালে রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডের ১৯নং ওয়ার্ডস্থ সবজি বাগান এসটিএস- এর সৌন্দর্যবর্ধন ও ল্যান্ডস্ক্যাপিং কাজের উদ্বোধনে এসে এ কথা জানান তিনি। ডিএসসিসি প্রশাসক বলেন, প্রত্যেক হাটে কন্ট্রোল রুম থাকবে, ডাক্তার থাকবে, পুলিশের টহল থাকবে। যাতে নির্বিঘ্নে মানুষ হাটে এসে কেনাকাটা করতে পারে। পশুর হাটের বর্জ্য হাট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পরিষ্কার করা হবে।  তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে ওয়ার্ডে ওয়ার্ডে জরিপ করা হচ্ছে। জরিপের ফলাফল পর্যালোচনা করে নেওয়া হবে অগ্রীম ব্যবস্থা। এতে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে ডেঙ্গু, চিকুনগুনিয়ার প্রকোপ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম