ঢাকা ২৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

কুয়াশা হাতছানি দিয়ে ডাকছে শীতকে

#

নিজস্ব প্রতিনিধি

২৯ অক্টোবর, ২০২২,  8:11 PM

news image

ছবি : সংগৃহীত

ছয় ঋতুর দেশে হিসেব অনুযায়ী শীতকাল না এলেও প্রকৃতির যেন আর তর সইছে না। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের মধ্যে টানা বৃষ্টিপাত পরিবেশে অকেটাই ঠাণ্ডা ভাব নিয়ে এসেছে। রাতে বা ভোরের দিকে এখন গায়ে চাপাতে হচ্ছে কাঁথা বা হালকা কোনো কম্বল। আর সকালে এই কয়দিন অনেক যায়গাতেই দেখা গেছে শিশির আর ছোপ ছোপ কুয়াশা। শনিবার (২৯ অক্টোবর) ভোরে মাদারীপুরে দেখা গেছে অনেকটাই ঘন কুয়াশার চাদর। চারপাশ গাঢ় কুয়াশার আস্তরণে ঢাকা পড়ায় সামান্য দূরত্বেও স্পষ্টভাবে কোনো কিছু ঠাহর করা দুষ্কর যেন। ভোরের কুয়াশা দেখে মনে হতেই পারে এ যেন পূর্ণ শীতকালের পরিবেশ। সরেজমিনে শনিবার সকাল সাড়ে ছয়টায় দেখা গেছে, গাঢ় কুয়াশায় রাস্তাঘাট চারপাশ ঢেকে আছে।

বৃষ্টির মতো ফোঁটা হয়ে ঝরছে শিশির! রাস্তাঘাট ভিজে আছে। সামান্য দূরত্বেও তেমন পরিস্কার কিছু দেখা যাচ্ছে না। আর ভোরে প্রাতঃভ্রমনে বের হওয়া অনেককেই মাথায় মাফলার চাপিয়ে হাটতে দেখা গেছে। সকাল সোয়া সাতটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। এদিকে ভোরে কুয়াশার কারণে এক্সপ্রেসওয়েতে যানবাহনের সংখ্যা কম রয়েছে বলে জানা গেছে। দূরপাল্লার গাড়ি স্বল্পগতিতে হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে। এছাড়া এক্সপ্রেসওয়ের শিবচরের বিভিন্ন স্ট্যান্ডে ঢাকাগামী গাড়ির জন্য যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে বলে জানা গেছে। শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে সকাল থেকে এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের সংখ্যা কিছুটা কম। হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। পুরো এক্সপ্রেসওয়ে কুয়াশায় ঢাকা পাড়ে আছে। প্রাতঃভ্রমনে বের হওয়া স্কুল শিক্ষক মো. আব্বাস আলী বলেন, আজ ঘুম থেকে উঠে দেখি প্রচুর কুয়াশা পড়েছে। শীত আসার আগেই ঘণ কুয়াশায় ঢেকে আছে চারপাশ। হঠাৎ কুয়াশায় বেশ ভালোই লাগছে। কুয়াশা জানান দেয় শীতের আগমনী বার্তা। শীত প্রকৃতিতে দেয় এক নতুন রূপ। ছয় ঋতুর দেশে বর্ষা আর শীত এখন পর্যন্ত মানুষের মনকে নাড়া দেয়। এর মধ্যে শীত আসে নানা বৈশিষ্ট্য নিয়ে। ভোরের শিশির আর খেজুরের রস শীতের সৌন্দর্যের মধ্যে অন্যতম। শীতের আবহ অনুভব করতে ছায়াঘেরা গ্রামের বিকল্প নেই।

-সূত্র : বাংলানিউজ২৪.কম 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম