ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

কুয়াশা-শীতে হুমকিতে ইরি-বোরো চাষ

#

নিজস্ব প্রতিনিধি

১১ জানুয়ারি, ২০২৩,  10:56 AM

news image

পৌষের শেষ দিকে শৈত্যপ্রবাহের দাপটে উত্তরের জেলা গাইবান্ধায় শীত জেঁকে বসেছে। ঠান্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করেছে নিম্ন আয়ের মানুষগুলোকে। ঘন কুয়াশা ও শীতের কারণে চলতি ইরি-বোরো মৌসুমে কৃষকরা জমিতে নামতে পারছে না। বুধবার (১১ জানুয়ারি) সকালে গাইবান্ধায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়। ইতোমধ্যে সড়ক-মহাসড়কে যানবাহনগুলোকে হেড লাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করতে হচ্ছে। ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডা বাতাসের কারণে শ্রমজীবী মানুষগুলো সময় মতো কাজে যেতে পারছে না। গরম কাপড়ের অভাবে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে শিশু ও বৃদ্ধরা। শীতবস্ত্রের অভাবে নিম্ন আয়ের মানুষগুলোর দুর্ভোগ বেড়েছে। এদিকে গত কয়েক দিন ধরে হিমেল হাওয়া ও রাতে গুড়িগুড়ি বৃষ্টির মতো ঘন কুয়াশা পড়তে থাকায় চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকায় মানুষের কষ্ট আরও মারাত্মক আকার ধারণ করেছে। ঘন কুয়াশার কারণে তিস্তা-ব্রহ্মপুত্রে নৌ-চলাচল বিঘ্ন হওয়ায় জেলার ১৬৫টি চরাঞ্চলের মানুষ বিপাকে পড়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম