ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প জনপ্রিয় হচ্ছে ডিজিটাল লেনদেন সাপাহার সীমান্তে পুশইনের চেষ্টা, ৯ নারী-শিশুকে ফেরত নিল বিএসএফ অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ ভেনেজুয়েলায় পর পর দুই শক্তিশালী ভূমিকম্পের আঘাত, বহু হতাহতের শঙ্কা সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

কুয়াশার চাদরে ঢেকে আছে কুড়িগ্রামের জনপদ

#

নিজস্ব প্রতিনিধি

১৩ নভেম্বর, ২০২২,  11:31 AM

news image

ছবি : সংগৃহীত

কুড়িগ্রামে শীতের আগমনে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে ফসলের মাঠ, রাস্তাঘাট ও গ্রামীণ জনপদ। রাতে ও সকালে টুপটাপ শব্দে ঝরছে শিশির। আর বেলা বাড়লেও সূর্যের দেখা মেলেনি। জীবিকার সন্ধানে ঘর থেকে বের হওয়া দিন মজুর ও খেটে খাওয়া মানুষগুলো যে যার সাধ্য অনুযায়ী নিজেকে জড়িয়ে নিয়েছেন গরম কাপড়ে। অনেকের আবার গরম কাপড় না থাকায় হালকা কাপড় পড়ে বেড়িয়ে পড়েছেন কাজের সন্ধানে। রোববার (১৩ নভেম্বর) কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রাম পৌর সভার বাসিন্দা আব্দুল খালেক বলেন, প্রচুর শীত পরছে বাচ্চাদের নিয়ে সবচেয়ে বেশি সমস্যা হয়েছে। ঠাণ্ডার কারণে মাঠে কাজ করতে যাবো তাও পারছি না। কয়েকদিন ধরে খুবই শীত পরেছে। শীতের খোলা আকাশে ভাপা পিঠা বিক্রি করা জাবেদ আলী বলেন, গত কয়েকদিন পর আজ কুয়াশা বেশি পড়েছে। শীতের কারণে চলাফেরা কাজ কর্ম একটু অসুবিধা হলে ভাপা পিঠা বিক্রি ভালো হচ্ছে। কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুর হোসেন জাগো নিউজকে বলেন, জেলায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম