ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, ৬ মাসের কারাদণ্ড হরমুজ নিয়ে অনিশ্চয়তা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়: ইসরায়েলি মন্ত্রী ৫৪ জেলার পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক ও আয়রন ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কুয়াশায় নামতে না পেরে ঢাকার দুটি ফ্লাইট সিলেটে

#

নিজস্ব প্রতিনিধি

১৮ জানুয়ারি, ২০২৪,  10:55 AM

news image

ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে বাংলাদেশ বিমানের দুইটি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।  বুধবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা ২৮ মিনিটে একটি এবং ১০টা ৪৮ মিনিটে অপর ফ্লাইটটি সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আবহাওয়া উন্নতি হলে বিমান দুইটি ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করে। জানা যায়, বুধবার সকালে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানের মাসকাট থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ড্রিমলাইনার ফ্লাইটটি নামার কথা ছিল। তবে ঘন কুয়াশার কারণে সেটি সেখানে অবতরণ করতে না পেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চলে আসে। সকাল ১০টা ২৮ মিনিটে ফ্লাইটটি সিলেটে অবতরণ করে। একই কারণে চীনের গুয়াংজু থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে সকাল ১০টা ৪৮ মিনিটে সিলেট বিমানবন্দরে অবতরণ করে।  এব্যাপারে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ উদ্দিন আহমদ বলেন, আবহাওয়া খারাপ হওয়ায় সকালে বিমান দুটি সিলেটে নেমেছিল। পরে আবহাওয়া উন্নতি হলে বিমান দুটি ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করে। এর আগে একই কারণে ২ জানুয়ারি পাঁচটি এবং ৬ জানুয়ারি একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম