ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন হামের উপসর্গে আরও ৯ মৃত্যু বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে "ডিএনসিসি কাপ-২০২৬" ফুটবল টুর্নামেন্ট শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর: চিফ প্রসিকিউটর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে উঠে এল গুম-হত্যার নৃশংস বর্ণনা আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

#

নিজস্ব প্রতিবেদক

১২ জুন, ২০২৩,  3:57 AM

news image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় চালকসহ ৪ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে ওই পিকআপভ্যানে থাকা ১০ জন স্কুলছাত্র আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। রোববার (১১ জুন) বিকেল ৪টার দিকে কুমিল্লা সদরের লালবাগ এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটে। ১৬ জন কিশোর ফুটবল খেলোয়াড় বহনকারী পিকআপভ্যানটিকে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান চাপা দেয়। পিকআপে থাকা সবাই স্কুলছাত্র। দুর্ঘটনায় নিহতরা হলেন- পিকআপভ্যানচালক মোরশেদ (২৪), সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকার শাহীন আলম সৈকত (১৩), সাকিব ও ফয়সাল। সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান,

আজ বিকেল ৪টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালবাগ ঢাকা-চট্টগ্রাম লেনে একটি ছোট খোলা পিকআপে করে ১৬ জন কিশোর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) খেলার উদ্দেশ্যে উপজেলা পরিষদ মাঠে যাচ্ছিল। পথিমধ্যে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের পিকআপটিকে চাপা দেয়। এতে চারজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হয় ১০ জন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরপরই থানা-পুলিশ, হাইওয়ে পুলিশ ও সদর দক্ষিণ ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করে। ক্রেন দিয়ে কাভার্ডভ্যান সরিয়ে খেলোয়াড়দের উদ্ধার করা হয়।

পাঁচটি অ্যাম্বুলেন্সে করে হতাহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ দুর্ঘটনার ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিষ ঘোষ বলেন, এখন পর্যন্ত চারজন মারা গেছে বলে জানা গেছে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আজিজুর রহমান সিদ্দিকী বলেন, এই হাসপাতালে আনার পর একজন মারা গেছে। দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক। আর বাকিরা চিকিৎসাধীন আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম