ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

কুমিল্লায় স্বামী-স্ত্রীসহ ৭ ভুয়া ডিবি গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

০১ নভেম্বর, ২০২২,  3:15 PM

news image

স্বামী-স্ত্রীসহ সাত ভুয়া ডিবিকে গ্রেপ্তার করেছে কুমিল্লা ডিবি পুলিশ। এ সময় তাদের থেকে পোশাক হ্যান্ডকাপ ও গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১২টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আবদুল মান্নান। গ্রেপ্তারকৃতরা হলো- ব্রাহ্মনবাড়ীয়া জেলার কালিউতা গ্রামের সবুজ মিয়া (২৭) ও তার স্ত্রী আখিনুর আক্তার, একই গ্রামের মো. রতন মিয়া (২৮), কুমিল্লা মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের মো. ওসমান গনি (৩৫), তার স্ত্রী মোসা. সোনিয়া বেগম (২৯), কুমিল্লা দেবিদ্বার উপজেলা বড় আলমপুর গ্রামের মো. মাঈন উদ্দিন ও বান্দরবান জেলার আমতলীপাড়া গ্রামের মো. আরিফুল ইসলাম (২০)। পুলিশ সুপার জানান, ডিবি পুলিশের পরিচয়ে তারা বিভিন্ন স্থানে অপকর্ম করে আসছিল। তারা করোনার সময় ভুয়া ডাক্তার সেজে করোনার সার্টিফিকেট জালিয়াতি করেছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী আবদুর রহীম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশফাকুজ্জান, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম