ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

কুমিল্লায় যুবলীগ নেতা হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড

#

নিজস্ব প্রতিনিধি

১২ মে, ২০২৪,  3:22 PM

news image

কুমিল্লার চৌদ্দগ্রামে যুবলীগের সভাপতি জামাল হোসেন ওরফে বাক্কা জামাল হত্যা মামলায় সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চুসহ ৯ জনের মৃত্যুদণ্ড ও ৯ জনের যাবজ্জীবন দিয়েছে আদালত। রোববার (১২ মে) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। মামলা বিবরণে জানা যায়, ২০১৬ সালে ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল হোসেন ওরফে বাক্কা জামাল ঢাকায় যাওয়ার পথে চৌদ্দগ্রামের পদুয়া এলাকা থেকে তাকে ধরে নিয়ে গুলি করে ও কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় জামালের বোন জোহরা আক্তার চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  আদালতের পি পি অ্যাডভোকেট জহিরুল হক সেলিম জানান, এ হত্যা মামলায় ৯ জন আসামির মৃত্যুদণ্ড এবং ৯ জন আসামির যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বাকি পাঁচজনকে খালাস দেয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম