ঢাকা ৩০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি : শিশু বিভাগের প্রধান ঢাকা উত্তরে মশা মারতে পুরস্কার ঘোষণা ঈদযাত্রায় শুধু সড়কেই ঝরেছে ৩৫১ প্রাণ শিগগিরই হামের টিকা সংগ্রহ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী হামে রাজধানীর এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যু ৩০ এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা ফিরতে পারে অনলাইন ক্লাস-হোম অফিস, বাড়তে পারে সাপ্তাহিক ছুটিও তেলের অবৈধ মজুত সম্পর্কে তথ্যদানকারীদের জন্য লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কুমিল্লায় ব্যবসায়ী রাফি সারোয়ার হত্যার রহস্য উদঘাটন

#

নিজস্ব প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি, ২০২২,  10:40 AM

news image

ছবি : সংগৃহীত
কুমিল্লা নগরীতে নিহত ব্যবসায়ী রাফি সারোয়ার (৩০) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় রোকসানা আক্তার নামে এক প্রবাসীর স্ত্রীকে গ্রেফতারের পর ওই নারী মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে আদালতে হত্যার দায় স্বীকার করে সদর কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে এ জবানবন্দি দেয়। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহান সরকার এসব তথ্য জানান। পুলিশ জানায়, কুমিল্লা নগরীর নুরপুর এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে রাফি সারোয়ার বিকাশ, নগদ ও মোবাইল রিচার্জের ব্যবসায়ী ছিলেন। গত শনিবার (২৯ জানুয়ারি) তার মা সৈয়দা আক্তার তার বড় মেয়ে লতিফা আক্তার রুমির বাসায় বেড়াতে যান।

গত রোববার (৩০ জানুয়ারি) রাতে রাফি ওই নারীকে তার বাসায় ডেকে আনার পরই ঘটে নৃশংস হত্যাকাণ্ড। উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই নারী রাফির মাথায় পাটার শিল দিয়ে কপালে ও মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে এবং রাফিকে তার কক্ষে তালা লাগিয়ে পালিয়ে যায়। পরদিন সোমবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তার মা বাসায় ফিরে রাফির শয়নকক্ষে ছেলে রাফির রক্তাক্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার ও আলামত জব্দ করে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় সোমবার (৩১ জানুয়ারি) রাতে মামলা দায়ের করেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় রাফির পরকীয়া প্রেমিকা রোকসানা আক্তারকে ওইদিন রাতেই গ্রেফতার করে এবং তাকে জিজ্ঞাসাবাদে ঘটনার রহস্য উদঘাটন করে। গ্রেফতার রোকসানা আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ক্ষুদ্র বি-বাড়িয়া গ্রামের আবুল খায়েরের স্ত্রী, তিনি দীর্ঘ বছর ধরে কুমিল্লা নগরীর নুরপুর উত্তর পাড়া চৌমুহনী এলাকায় বসবাস করছিলেন। রাতে কোতোয়ালি মডেল থানার ওসি মো. সহিদুর রহমান জানান, রাফি হত্যাকাণ্ডের ঘটনার রহস্য কম সময়ের মধ্যে উদঘাটন করা হয়েছে। গ্রেফতার দুই সন্তানের মা রোকসানা আক্তার পরকীয়ার জেরে সে নিজেই হত্যাকাণ্ড সংঘটিত করেছে বলে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সূত্র : সময় সংবাদ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম