ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২০ আগস্ট, ২০২২,  4:04 PM

news image

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মুরাদনগর উপজেলার এলখাল গ্রামে শনিবার (২০ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন ৮ বছর বয়সী সিফাত, তার ৩০ বছর বয়সী মামা তারা মিয়া এবং ৬০ বছর বয়সী নানি হোসনেয়ারা বেগম। বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ এবং স্থানীয়রা জানায়, শনিবার দুপুর দেড়টার দিকে এলখাল গ্রামের তারা মিয়ার ভাগ্নে রিফাত হোসেন বাড়ির পাশের একটি জমিতে কলমি শাক তুলতে যায়। সেখানে দৌলতপুর থেকে এলখাল পর্যন্ত বিদ্যুৎ লাইনের একটি তার ছিঁড়ে রিফাতের ওপর পড়ে। তার চিৎকার শুনে নানি হোসনে আরা উদ্ধার করতে গিয়ে বিদ্যুতের তারে আটকে যান। এ সময় মা এবং ভাগ্নেকে উদ্ধারের জন্য তারা মিয়া গিয়ে তিনিও বিদ্যুতের তারের সঙ্গে আটকে যান। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা দৌলতপুর অফিসে খবর দিলে সেখান থেকে বিদ্যুৎ বন্ধ করা হয়। পরে এলাকার লোকজন তাদের উদ্ধার করে। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম