ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

কুমিল্লায় বিএনপির গণসমাবেশ চলছে

#

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২২,  6:04 PM

news image

কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় কুমিল্লা টাউন হল মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে বিএনপির এই গণসমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে দলে দলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যোগ দিয়েছেন। গণসমাবেশস্থল টিউন হল মাঠ কানায় কানায় পূর্ণ । মিছিল-স্লোগান ও মাইকিংয়ে মুখর নগরী। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক আমিনুর রশিদ ইয়াসিনের সভাপতিত্বে কুমিল্লার আশপাশের জেলার নেতারা বক্তব্য দিচ্ছেন। সমাবেশ পরিচালনা করছেন কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উত্তর বিএনপি সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি, কুমিল্লা দক্ষিণ বিএনপি সদস্য সচিব মো. জসিম উদ্দিন। গত বৃহস্পতিবার থেকে বিচ্ছিন্নভাবে নেতাকর্মী সমাবেশস্থলে আসতে শুরু করলেও শুক্রবার সকাল থেকেই জনতার স্রোত নামে। চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও কুমিল্লার সবকটি উপজেলা থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থল ও নগরীর বিভিন্ন স্থানে সমবেত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম