ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

কুমিল্লায় দুই ট্রেনের সংঘর্ষে আহত ২০

#

নিজস্ব প্রতিনিধি

১৭ এপ্রিল, ২০২৩,  10:27 AM

news image

কুমিল্লায় হাসানপুর রেলস্টেশনে দুই ট্রেনের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। গতকাল রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যায় হাসানপুর রেলস্টেশনে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস একটি মালবাহী ট্রেনকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এতে ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বিঘ্নিত হয়েছে। জানা গেছে, সোনার বাংলা এক্সপ্রেসের ছয়টি বগি ও লোকোমোটিভ লাইনচ্যুত হয়ে ঘটনাস্থলেই কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়। যাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘ঢাকাগামী মালবাহী ট্রেনটি হাসানপুর স্টেশনে লাইনে দাঁড়িয়ে ছিল। সন্ধ্যা ৬টা ২২ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ভুল করে একই লাইনে ঢুকে মালবাহী ট্রেনের পেছনের দিকে ধাক্কা মারে। এরপর থেকে ঢাকা-চট্টগ্রাম ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।’সোনার বাংলা এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হওয়ায় বেশ কয়েকজন আহত হয়েছেন। রেললাইন থেকে বগিগুলো এখনও সরানো হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম