ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও মৃত্যু ৩ টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ মিরপুরে শ্রমিক পরিচয়ে মিছিল করতে গিয়ে আ.লীগের কয়েকজন ধরা ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘একটি চিহ্নিত মহল পোশাকশিল্পকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত’ চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন জামায়াত ও আওয়ামী লীগের যৌথ চক্রান্তে শ্রমিক আন্দোলন: রাশেদ খাঁন আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুলের শুনানি আগামীকাল

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ স্কুলছাত্রী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৯ মার্চ, ২০২২,  8:26 PM

news image

কুমিল্লার বিজয়পুরে স্কুলে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে ৩ স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার (৯ মার্চ) সকাল এগারোটা চল্লিশ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-মীম (১৪), তাসফিয়া (১৩) ও লিমা (১২)। কুমিল্লা রেলওয়ের প্রকৌশলী শওকত হোসেন জানান, নিহতরা সবাই বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম