ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

কুমিল্লায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আনসার সদস্যের

#

নিজস্ব প্রতিনিধি

১৬ মার্চ, ২০২৬,  10:59 AM

news image

কুমিল্লার বুড়িচংয়ে রোডস অ্যান্ড হাইওয়ের মিক্সার ট্রাকের ধাক্কায় শাহ আলম ভূঁইয়া (৫৫) নামের এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ মার্চ) রাতে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শাহ আলম উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের মৃত শব্দর আলী ভূঁইয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, শনিবার বিকেলে ডিউটি শেষে বুড়িচং থেকে বাড়ি ফেরার পথে বুড়িচং–মীরপুর মেজর এম. এ. গণি সড়কের বুড়িচং মধ্যবাজার এলাকায় রোডস অ্যান্ড হাইওয়ের একটি মিক্সার ট্রাক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রবিবার সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কুমেক হাসপাতালে তিনি মারা যান। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মতা (ওসি) লুৎফুর রহমান বলেন, আনসার সদস্য শাহ আলম সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে খবর পেয়েছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম