ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

কুমিল্লায় জোড়া খুনের ঘটনায় আটক ১

#

নিজস্ব প্রতিনিধি

২৪ নভেম্বর, ২০২১,  12:59 PM

news image

কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেলকে নিজ কার্যালয়ে ঢুকে গুলি করে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তার নাম সুমন। তিনি শহরের সুজানগর পূর্ব পাড়া বৌবাজার এলাকার মৃত কানু মিয়ার ছেলে এবং ওই ঘটনায় দায়ের হওয়া মামলার চার নম্বর আসামি। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।   

র‌্যাব-১১ কুমিল্লা সিপিসি-২ এর অধিনায়ক মেজর সাবিক হোসেন জানান, মঙ্গলবার রাতে ওই হত্যাকাণ্ডে একটি হত্যা মামলা দায়ের হয়। সকালে গোপনসূত্রে খবর পেয়ে র‌্যাব হাসপাতালে অভিযান চালিয়ে চিকিৎসাধীন সুমনকে গ্রেপ্তার করে। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়। তার চিকিৎসার প্রয়োজন হলে পুলিশ ব্যবস্থা নিবে বলেও জানান তিনি। এর আগে মঙ্গলবার দিবাগত গভীর রাতে নিহত কাউন্সিলর সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে হত্যা মামলাটি করেন। মামলায় শহরের সুজানগর বৌবাজার এলাকার মৃত জানু মিয়ার ছেলে ‘মাদক ব্যবসায়ী’ শাহ আলমকে প্রধান আসামি করে এজহার নামীয় ১১ জনসহ মোট ২১ জনকে আসামি করা হয়। উল্লেখ্য, গত সোমবার বিকেলে কাউন্সিলর সোহেলকে নিজ কার্যালয়ে ঢুকে সহযোগীসহ গুলি করে হত্যা করে মুখোশধারীরা। পরে মঙ্গলবার জানাযা শেষে সোহেলের মরদেহ পাথুরিয়াপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ আরও পাঁচ জন হাসপাতালে চিকিৎসাধীন। তবে তারা শঙ্কামুক্ত।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম