ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

কুমিল্লায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর

#

নিজস্ব প্রতিনিধি

৩১ আগস্ট, ২০২২,  1:47 PM

news image

জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৬ পুলিশসহ ১৩ জন আহত হয়েছেন। বুধবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার পৌর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।  এ ঘটনায় পুলিশের গাড়ি ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুর রহিম জানান, সকালে বিএনপি পূর্বঘোষিত জনসভা ছিল নাঙ্গলকোটে। বিএনপির নেতাকর্মীরা নাঙ্গলকোট সদরের লোটাস চত্বরে অবস্থান নেন। এ দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরাও নাঙ্গলকোটের রেলস্টেশন এলাকায় অবস্থান নেন। পরে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় বিক্ষুব্ধরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বিক্ষুব্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এদিকে এ ঘটনার পর বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়। সূত্র : সমায় সংবাদ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম