ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ দেশে টানা দ্বিতীয় দফায় কমল স্বর্ণের দাম মুদি দোকান ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী রায়পুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা শিবচরে ভাইয়ের ঘুষিতে ভাই নিহত জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ' প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা সোনারগাঁওয়ে উলুকান্দী মাদ্রাসার সৌন্দর্য বর্ধনে কৃষ্ণচূড়া-রাধাচূড়া গাছ রোপণ

কুমিল্লায় বিএনপির সমাবেশের আগে হচ্ছে না পরিবহন ধর্মঘট

#

নিজস্ব প্রতিনিধি

২৪ নভেম্বর, ২০২২,  10:56 AM

news image

খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদকে বিলুপ্ত, সরকারকে পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর ও সিলেটে গণসমাবেশ করেছে দলটি। আগামী ২৬ নভেম্বর কুমিল্লা কুমিল্লা টাউন হল মাঠে সমাবেশ করবে বিএনপি।তবে অন্যান্য সমাবেশের মতো এবার কুমিল্লার সমাবেশের আগে পরিবহন ধর্মঘট হচ্ছে না। বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা চাই বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করুক, তাই ধর্মঘটে যাচ্ছি না। কুমিল্লা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, ধর্মঘট বিএনপির সমাবেশ ঠেকাতে পারেনি, পারবেও না। যেখানেই সরকার সমর্থক পরিবহন নেতারা ধর্মঘট দিয়েছেন সেখানে লোক সমাগম প্রচুর হয়েছে। পরিবহন নেতাদের শুভবুদ্ধি উদয়ের জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। এরই মধ্যে সমাবেশ সফল করতে সবধরনের প্রস্তুতি নিয়েছেন বিএনপি।মঞ্চ তৈরির কাজও শুরু হয়েছে। আগামী ৩ ডিসেম্বর রাজশাহী ও ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে দলটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম