ঢাকা ৩১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

কুবির দুই হলের ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ

#

নিজস্ব প্রতিনিধি

১০ সেপ্টেম্বর, ২০২২,  10:47 AM

news image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হল এবং শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় হলের ১২ জন শিক্ষার্থী আহত হন। পূর্বের ঘটনার জের ধরে শুক্রবার রাত ১২টায় বঙ্গবন্ধু হলের ছাত্ররা নজরুল হলের সামনে এলে উত্তেজনা সৃষ্টি হয়। এতে বঙ্গবন্ধু হলের ছাত্ররা নজরুল হলের সামনে অবস্থান করে ইট পাটকেল নিক্ষেপ করেন। এ সময় উভয় হলের ছাত্রদের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, শিক্ষার্থীদের হাতাহাতির খবর শুনে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। এখন শিক্ষার্থীরা তাদের নিজ অবস্থানে রয়েছে। আমরা প্রক্টরিয়াল বডি বসে এটা সমাধান করব। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাইল ইসলাম মাজেদ বলেন, আমি সবাইকে নিবৃত্ত করার চেষ্টা করেছি। এখন হলের শিক্ষার্থীরা নিজ নিজ হলে অবস্থান করছেন। এ ঘটনায় পরবর্তীতে না ঘটার জন্য আমার সভাপতির সঙ্গে বসতে হবে এবং সবাইকে নিয়ে সমাধান করবো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম