ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

কুতুবদিয়ায় ব্যাটারির পানি পান করে প্রাণ গেল মা-মেয়ের

#

নিজস্ব প্রতিনিধি

২৫ মার্চ, ২০২৩,  3:52 PM

news image

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে ব্যাটারির পানি পান করে কন্যা শিশুসহ এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার (২৫ মার্চ) কুতুবদিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহত ব্যক্তিরা হলেন, কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ছাদের ঘোনা এলাকার এলাকার মো. রশিদ মানিকের স্ত্রী নয়ন মণি (২০) ও তার মেয়ে মেহের মণি (১০ মাস)। জানা গেছে, স্বামী মানিকের সঙ্গে শুক্রবার (২৪ মার্চ) বিকেলে স্ত্রী নয়ন মণির মোবাইল ব্যবহার নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাড়িতে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে মণি। পরে একই দিন বিকেলে বাড়িতে ব্যবহৃত সৌর বিদ্যুতের ব্যাটারির পানি পান করেন তিনি। এ সময় কন্যাশিশু মেহেরকেও ওই পানি পান করান। এদিকে শনিবার সকালে তাদেরকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখানে ভর্তির প্রায় দুই ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় দুজন নিহত হন। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, শনিবার সকালে এ ঘটনার খবর শুনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম