ঢাকা ০১ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন: নাহিদ ইসলাম প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা কবে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ‘বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না’ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, সংসদে আইনমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন

কুখ্যাত মাদক ব্যবসায়ী মবু ডাকাত অস্ত্র-মাদকসহ র‌্যাবের হাতে গ্রেফতার

#

আবুল হোসেন বাবলু

০৬ এপ্রিল, ২০২২,  3:37 PM

news image

উত্তরবঙ্গের কুখ্যাত মাদক ব্যবসায়ী মবু @ মবু ডাকাত’কে নীলফামারী জেলার  কিশোরগঞ্জ থেকে অস্ত্র ও মাদকসহ  গ্রেফতার করেছে র‌্যাব-১৩ রংপুরের একটি আভিযানিক দল।  গতকাল ৫ এপ্রিল উত্তরবঙ্গের একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী, নীলফামারী জেলা তথা উত্তরবঙ্গের মাদক সিন্ডিকেটের অন্যতম হোতা মোঃ মবু মিয়া @ মবু ডাকাত (৫৫)কে গ্রেফতার করেছে র‍্যাব।  মবু মিয়া @ মবু ডাকাত দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। তার ব্যবসা টিকিয়ে রাখার জন্য এবং তার বিরুদ্ধে যাতে কেউ মুখ খুলতে না পারে সে জন্য তার এলাকায় ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে ওই  এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

এসব কারণে সে তার এলাকায় “মবু ডাকাত” নামে পরিচিতি পায়। তার নামে উত্তরবঙ্গের বিভিন্ন থানায় চৌত্রিশটি মামলা রয়েছে। এক কথায় এলাকার এক আতঙ্কের নাম ছিল “মবু ডাকাত”। র‍্যাব-১৩ রংপুর এর অধিনায়ক কমান্ডার রেজা আহ্মেদ ফেরদৌস আজ বুধবার  প্রেস ব্রিফিংকালে জানান, এই মবু ডাকাত আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে অবস্থান করে তার কার্যক্রম চালাতো। বিভিন্ন সময় পরিচয় গোপন রেখে অসংখ্য ব্যক্তি তার বিরুদ্ধে  অধিযাচনপত্রের মাধ্যমে মবু ডাকাতের কর্মকান্ড প্রতিহত করার জন্য র‌্যাবের কাছে সহায়তা চায়। এরই প্রেক্ষিতে র‌্যাব তাকে আইনের আওতায় আনতে ব্যাপক গোয়েন্দা অনুসন্ধান চালাতে থাকে।  গত ০৫ এপ্রিল রাতে র‌্যাব-১৩, রংপুর এর একটি চৌকস  আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন (২নং পুটিমারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ) কাউয়ার মোড় টু বড়ভিটাগামী রোডের পূর্ব দিকে কাঁচা ও পাঁকা রাস্তার সংযোগস্থল থেকে, ১টি দেশীয় পিস্তল, ১রাউন্ড গুলি, ৫০ বোতল ফেন্সিডিল, ১৪ পিস ইয়াবাসহ এই কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী মোঃ মবু মিয়া @ মবু ডাকাত (৫৫)কে গ্রেফতার করতে সক্ষম হয়।  র‍্যাব-১৩ রংপুর এর অধিনায়ক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আসামী  মবু ডাকাত দীর্ঘদিন যাবৎ ডাকাতী এবং মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্তার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য আসামীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীকে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম